ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে বিএনপি মিডিয়া সেলের উদ্যোগে আলোচনা সভা 


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১১-২০২২ বিকাল ৫:২৫

জনগণের ভোটের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার চিন্তায় বিএনপি জাতীয় নির্বাচনে বিজয়ী অথবা বিজীত সকল রাজনৈতিক শক্তিসহ পেশাজীবিদের নিয়ে জাতীয় সরকার এবং দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ গঠন করতে চায়।

শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত  ফরিদপুর প্রেসক্লাবের মিলনায়তনে বিএনপির মিডিয়া সেলের উদ্যোগে “জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরবর্তীতে জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ অপরিহার্য” শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা একথা বলেন। 

সভায় স্বাগত বক্তব্য দেন সভার সভাপতি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সভা সঞ্চালনা করেন মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের যুগ্ন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা প্রমুখ।

বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার বিভিন্ন পেশার প্রতিনিধিত্বকারী বিশিষ্টজনেরা মতবিনিময় সভায় অংশ নেন। বক্তাগণ ভোটের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় পরবর্তী সরকারের করণীয় সম্পর্কে মতামত তুলে ধরেন। 

প্রীতি / প্রীতি

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ