ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় চুরি যাওয়া নবজাতক শিশুকে ৩ ঘন্টায় উদ্ধার করল পুলিশ


ডেস্ক রিপোর্ট photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭-১১-২০২২ দুপুর ১১:৫৮

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী রিয়া ক্লিনিক থেকে চুরি যাওয়া এক নবজাতক শিশুকে ৩ ঘন্টার মধ্যে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে সাটুরিয়া থানা পুলিশ। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতাররা  হলো- সাটুরিয়া উপজেলার জান্না উত্তরপাড়া এলাকার মোঃ হাসান আলীর ছেলে (রিয়া ক্লিনিকের ম্যানেজার) মোঃ আল মামুন (২৫), একই উপজেলার কামতা এলাকার মোঃ শামসুল হকের ছেলে মোঃ ইমান আলী (৩৮), ইমান আলীর স্ত্রী ময়না বেগম (৩২) ও ফুকুরহাটি মাঝিপাড়া এলাকার আক্তার হোসেনের স্ত্রীর মোসাঃ শিরিন আক্তার (২৬)। 

আজ রোববার (২৭ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ নভেম্বর শিবালয় উপজেলার নালী এলাকার জাফর এর স্ত্রী মোছাঃ শিউলি আক্তার ওরফে চাঁদনী সন্তান প্রসব জনিত বিষয়ে তার পরিচিত নাজমুল হোসেনের সাথে কথা বলে। এ ঘটনায় নাজমুল উপজেলার নয়াডিঙ্গি রিয়া ক্লিনিকের ম্যানেজার মামুনের মাধ্যমে শিউলিকে ওই ক্লিনিকে ভর্তি করেন। বেলা সাড়ে ১১ টার দিকে শিউলির একটি পুত্র সন্তান হয়। নবজাতক শিশুটি প্রসবের এক ঘণ্টার মধ্যে ওই ক্লিনিক এর ম্যানেজার আল মামুনের সহযোগিতায় নাজমুল হোসেন, ইমান আলী, ময়না খাতুন ও শামসুল হক ওই নবজাতক শিশুকে নিয়ে পালিয়ে যায়। 

পরবর্তীতে শিউলি আক্তার কিছুটা সুস্থ হয়ে তার সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে এবং ক্লিনিকের লোকজনকে জিজ্ঞাসা করে। সেই সাথে জিজ্ঞাসা করে নাজমুলকে এমনকি নাজমুলের বাড়িতে যায়। কিন্তু ক্লিনিকের মালিক ও নাজমুল এ বিষয়ে কোন কথা বলে না। বিভন্ন জায়গায় খোঁজখবর নিয়ে তার নবজাতক সন্তানকে না পেয়ে গতকাল শনিবার (২৬ নভেম্বর) নবজাতক শিশু চুরি সংক্রান্ত বিষয়ে সাটুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 পরে জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম-বার এর নির্দেশক্রমে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাসের নেতৃত্বে ২টি টিম তাৎক্ষনিক  মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানাসহ আশেপাশের বিভিন্ন থানা এলাকায় অভিযান করে দীর্ঘ ৩ ঘন্টা পর রাত সোয়া ১০টার দিকে সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের মাঝিপাড়া জনৈক জসিম উদ্দিনের বাড়ী হতে নবজাতক শিশুকে উদ্ধার ও সংশ্লিষ্টদের আটক করে সাটুরিয়া থানা পুলিশ। উল্লেখ্য যে, ঘটনায় সংশ্লিষ্ট  নাজমুল ও সামছুল হক পলাতক রয়েছে। উক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

প্রীতি / প্রীতি

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা