দাগনভূঞায় আশ্রয়ণ প্রকল্পবাসীর মাঝে জেলা যুবলীগের খাদ্য বিতরণ
করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষজনকে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, গরিব কৃষকের মাঠের পাকা ধান কেটে ঘরে তুলে দেয়া, মাস্ক-স্যানিটাইজারসহ বিভিন্ন সুরক্ষাসামগ্রী ও চিকিৎসা সহায়তার পাশাপাশি রান্না করা খাবারও তুলে দিচ্ছে ফেনী জেলা যুবলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং কেন্দ্রীয় যুবলীগের পরামর্শে করোনার শুরু থেকেই নানা মানবিক কর্মসূচি নিয়ে অসহায় লোকজনের পাশে রয়েছে জেলা যুবলীগ।
মানবিক এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে দাগনভূঞার বাদামতলী আশ্রয়ণ প্রকল্প ও এর আশপাশের ছয় শতাধিক গরিব-অসহায় লোকজনের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক তরুণ ব্যবসায়ী ও সংগঠক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব উপস্থিত থেকে আশ্রয়ণ প্রকল্পবাসীর মাঝে খাবার তুলে দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন- দাগনভূঞা উপজেলা যুবলীগের সভাপতি স্থানীয় ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, সাধারণ সম্পাদক মাতুভূঞা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদের সদস্য আহম্মদ উল্যাসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / জামান
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
Link Copied