সিংগাইরে ককটেল বিস্ফোরণ ও অটোরিকশায় আগুন, বিএনপি নেতা আটক
মানিকগঞ্জের সিংগাইরে ককটেল বিস্ফোরণ ও সিএনজি চালিত অটোরিকশায় আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিংগাইর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুরকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত পৌনে ৯টার দিকে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশের দাবি বিএনপি নেতা কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। তবে বিএনপির নেতা কর্মীরা বলছেন, তাদের বিরুদ্ধে এটা পুলিশের সাজানো নাটক।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে সামনে রেখে শনিবার রাত সাড়ে ৮টার দিকে সিংগাইর বাসস্টান্ড এলাকায় একটি মিছিল বের করে পৌর বিএনপির নেতা-কর্মীরা। মিছিল থেকে ককটেল বিস্ফারণ করে ও দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় তারা। পরে বিএনপির একজনকে আটক করা হয়েছে। বাকি জড়িতদের আটকের চেষ্টা চলছে।
এদিকে সিংগাইর পৌর বিএনপির সভাপতি খোরশেদ আলম ভূঁইয়া জয়ের দাবি শনিবার রাতে বিএনপির কোনো কর্মসূচি ছিল না। অটোরিকশায় আগুন দেয়ার ঘটনা পুলিশের সাজানো। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ হবে। এ কারণে বিএনপির নেতা-কর্মীদের মিথ্যা মামলায় হয়রানি করতে নাটক সাজিয়েছে পুলিশ।
প্রীতি / এমএসএম
কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি