জাদুকাটা মহালের চুরির বালু বোঝাই ট্রালার আটক: তথ্য দিতে পুলিশের গড়িমসি
সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত নদী জাদুকাটা মহাল হতে চুরি করে নেয়া বালু বোঝাই একটি( ইঞ্জিন চালিত ষ্টিল বডি) নৌকা আটক করেছে পুলিশ। বালু বোঝাই নৌকা আটকের পর তথ্য দিতে গড়িমসি করছে পুলিশ।রবিবার রাত ৮ টার দিকে উপজেলার বৌলাই নদীর তীরবর্তী পিরোজপুর গ্রাম হতে ওই নৌকাটি আটক করে পুলিশ, আটকের পর স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দিয়েছে।
রবিবার রাত ৮টার দিকে চুরির বালু বোঝাই নৌকা আটকের পর অভিযানের নেতৃত্বে থাকা তাহিরপুর থানার এসআই পাপেল রায় তথ্য দিতে নানা গড়িমসি করে নিজের মুঠোফোন দীর্ঘ সময় বন্ধ রেখে সময়ক্ষেপন করতে থাকেন।
পরে রাত সাড়ে ১১টার দিকে তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার পিরোজপুর গ্রামে নদীর তীরে থাকা একটি বালু বোঝাই নৌকা আটকের সত্যতা নিশ্চিত করেন।
রবিবার রাতে প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারিভাবে নিষেধাজ্ঞায় বালু পাথর মহাল ইজারা বন্ধ থাকার সুবাধে জাদুকাটা নদীর মহাল এলাকা হতে রাতের আঁধারে চুরি করে নেয়া কয়েক হাজার ঘনফুট খনিজ বালু পিরোজপুর নদী তীরবর্তী এলাকায় মজুদ করেন গ্রামের রমিজ উদ্দিনের ছেলে বদর উদ্দিন।
রবিবার সন্ধার প্রায় ৮ হাজার ঘনফুট বালু ধারণ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন চালিত ষ্টিল বডি নৌকা শ্রমিক দিয়ে বালু বোঝাই করতে থাকেন। বিষয়টি এলাকার লোকজন থানার ওসিকে অবহিত করলে পরবর্তীতে থানা পুলিশ পিরোজপুর এসে বালু বোঝাই নৌকাটি আটক করে জিম্মায় দিয়ে চলে যায়।
রবিবার রাতে উপজেলার পিরোজপুর গ্রামের বদর উদ্দিনের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চেষ্টা করছি নৌকাটি থানা থেকে ছাড়িয়ে আনতে,পুলিশ আমার নৌকা ছেড়ে দিবে ব্যবস্থা করেছি।
এমএসএম / এমএসএম
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
Link Copied