নগরকান্দায় স্কুল মাঠ দখল করে কাটা গাছের গুড়ি রাখায় খেলাধুলা ব্যাহত
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ৩৩ নং ভবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল নিয়ে কাটা গাছের গুড়ি রাখায় স্কুলের শিক্ষার্থী সহ এলাকাবাসীদের খেলাধুলা ব্যাহত হচ্ছে।
ডাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন মাঠ স্কুলের নামে রেকর্ড থাকলেও স্কুলের মাঠে যেখানে সেখানে গাছের গুড়ি রাখায় এই স্কুলের ছেলে মেয়েরা খেলাধুলা করতে পারছেনা, পাড়াদিয়া গ্রামের মৃত কলিম উদ্দিন মাতুব্বর এর ছেলে খবির উদ্দিন কুটি মিয়া স্কুলের মাঠ দখল নিয়ে গাছ রাখছে, স্কুলের প্রধান শিক্ষক নিল্লুন্নাহার চৌধুরী বলেন স্কুলের মাঠে যারা গাছ রেখেছে তাদেরকে অনেক বার গাছ সরিয়ে নিতে বলেছি তারা গাছ সরাচ্ছেনা, আমি শিক্ষা অফিসেও এবিষয় জানিয়ে রেখেছি। স্কুলের মাঠে গাছ রাখায় শিক্ষার্থীদের খেলাধুলায় অসুবিধা হচ্ছে।
এবিষয় স্কুল মাঠে গাছ রাখায় খবির উদ্দিন কুটি মিয়ার বাড়িতে গিয়ে না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি তবে স্থানীয় কয়েকজন বলেন এই স্কুল মাঠের জায়গা নিয়ে মামলা মোকদ্দমা চলছে। অভিভাবকরা অনেকেই বলেন মাঠ দখল নিয়ে গাছ রাখায় আমাদের ছেলে মেয়েরা স্কুলের ফ্রী সময় স্কুল মাঠে খেলাধুলা করতে পারছেনা। এলাকাবাসী উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক এর সদয় দৃষ্টি কামনা করছেন।
প্রীতি / প্রীতি
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান