টঙ্গীতে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৯
গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জের ধরে আশিক হোসেন (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাব্বির, টুটুল ও বিল্লাল নামে আরো ৩জন আহত হয়েছে। আহত তিনজনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার রাত সাড়ে ৯ টায় গাজীপুরার কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৯ জনকে আটক করেছে। নিহত আশিক এরশাদনগর ৩নং ব্লকের সোলাইমান হোসেন সলু মিয়ার ছেলে।
এরশাদ নগর এলাকাবাসীর সুত্রে জানা যায়, নিহত আশিক কিশোর গ্যাং এর সাথে জড়িত। কয়েকমাস আগে থানা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাত্তার হোসেনের ছোট ভাই আশরাফুলের সাথে আশিকের মোবাইল ছিনতাই নিয়ে বিরোধ হয়। এ ঘটনায় স্থানীয়ভাবে মিমাংশা করা হয়েছ।
নিহতের বাবা সোলাইমান হোসেন বলেন, আশিক আড়াই মাস আগে বিয়ে করেছে। সে দ্বিতীয় পক্ষের দুই ছেলের মধ্যে সে ছোট। অনেক কষ্ট করে তাকে লালনপালন করা হয়েছে। আমার ছেলে কোন খারাপ কাছের সাথে জরিত ছিলোনা। বর্তমানে সে অটো রিকশা চালাতো। এর আগে এলাকায় একটি টেইলার্স দোকানে কাজ করতো।
পুলিশ জানায়, ঘটনাস্থলে একটি বিয়ের অনুষ্ঠান শেষের দিকে। এসময় আশিক, সাব্বির, টুটুল ও বিল্লালকে চোর সন্দেহে ধাওয়া করে লোকজন। পরে তাদের ধরে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আশিককে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আশিকের মুখমন্ডলে এমন ভাবে আগাত করা হয়েছে দেখে মনে হয় ইট, রড দিয়ে পিটিয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।
প্রীতি / প্রীতি
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার