পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে হাঁস বিতরণ
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পিরোজপুর এপি’র আয়োজনে পিরোজপুর পৌরসভা ও শারিকতলা ইউনিয়নের বাছাইকৃত দুইশত দরিদ্র পরিবারের মাঝে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে হাঁস বিতরণ করা হয়। প্রত্যেক পরিবার ১৩ (তেরো) টি করে হাঁস পেয়েছে।
হাঁস বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা.শুভংকর দত্ত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, পিরোজপুর। আজমীর হোসেন মাঝি, চেয়ারম্যান, শারিকতলা ইউনিয়ন, জিয়াউল হক টিপু, কাউন্সিলর ১ নং ওয়ার্ড, পিরোজপুর পৌরসভা, শহীদ সিকদার কাউন্সিলর ৪ নং ওয়ার্ড, পিরোজপুর পৌরসভা।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পিরোজপুর এপি’র ম্যানেজার মিল্টন সিং এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এপি’র প্রোগ্রাম অফিসার বিপ্লব ইসাহাক সরদার, ফ্রান্সিস সামুয়েল সোম,
পলিন সরদার, এলিচ মন্ডলসহ গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এপি ম্যানেজার মিল্টন সিং সকল উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, সঠিকভাবে হাঁস পালনের মাধ্যমে পরিবারের
অর্থনৈতিক উন্নয়ন হবে যার ফলে দরিদ্র পরিবারের শিশুদের উন্নয়ন বাধাগ্রস্থ হবেনা। শিশু বেড়ে উঠবে পরিবারের স্নেহ ভালোবাসা ও একটি সুন্দর পরিবেশে।
প্রীতি / প্রীতি
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত