ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সোনারগাঁয়ে ৪৩ কেজি গাঁজাসহ আটক ১


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ২৮-১১-২০২২ বিকাল ৫:৭

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজার আষাঢ়িয়ারচর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৩ কেজি গাঁজাসহ মোঃ জুয়েল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গত রবিবার দিবাগত রাতে একটি পোল্ট্রি খাবারবাহী (সিলেট মেট্রো-১১-১৭০৬) পিকআপ ভ্যানে তল্লাসী চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল কুমিল্লা জেলার কোতোয়ালী থানার মৃত আবুল কাসেমের ছেলে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) শেখ বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা সেতুর টোল প্লাজার আষাঢ়িয়ারচর এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় একটি পোল্ট্রি খাবারবাহী পিকআপ ভ্যানে তল্লাসী চালিয়ে ৪৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 

গাঁজার আনুমানিক বাজার মুল্য ৮ লাখ ৬০ হাজার টাকা। মাদক উদ্ধারের ঘটনায় আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ জুয়েলকে আসামী করে সোনারগাঁ থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেলা আদালতে পাঠানো হয়েছে।

 

প্রীতি / প্রীতি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান