কুতুবদিয়ায় টমটম চালকদের মানববন্ধন
কক্সবাজারের কুতুবদিয়ায় প্রশাসনের সহায়তা চেয়ে মানববন্ধন করেছেন বড়ঘোপ-আলী আকবর ডেইল ঘাট রুটে চলাচলকারী টমটম চালক সমিতির সদস্যরা। মঙ্গলবার (১৩ জুলাই) স্থানীয় শান্তিবাজারে বেলা ১১টায় স্বাস্থ্যবিধি মেনে শতাধিক টমটম চালকের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷
এ সময় নেতৃবৃন্দ জানান, আইনের প্রতি শ্রদ্ধা রেখে যথারীতি টমটম-রিকস্ চালকরা তাদের গাড়ি বন্ধ রেখেছেন। বেইশরভাগ চালক গাড়ি বন্ধ রেখে অভাব-অনটনে দিনাতিপাত করছেন। নিরুপায় হয়ে তাদের অনেকে গাড়ি নিয়ে বের হয়ে জরিমানার সম্মুখীন হয়েছেন।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোকাররম আলী বলেন, আমরা টমটম চালকরা সবাই গরিব, দিনে এনে দিনে খাই। তারপরও আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের গাড়ি বন্ধ রেখেছি। কিন্তু এই রুটে মাহিন্দ্র ও টেম্পো নিয়মিতভাবে চলাচল করছে৷ হয় সব গাড়ি বন্ধ করা হোক, না হয় আমাদের গরিব টমটম চালকদের গাড়ি চালানোর সুযোগ দেয়া হোক৷
সদস্য জাফর আলম বলেন, আমার একার আয়ের ওপর আমার সংসার চলে। লকডাউনে গাড়ি বন্ধ থাকার কারণে স্ত্রী-সন্তান নিয়ে খুব কষ্টে দিনযাপন করছি৷ এখনো কোনো অনুদান পাইনি৷
এ ব্যাপারে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী বলেন, করোনার লকডাউনে অবশ্যই সকল গাড়ি বন্ধ রাখার নির্দেশ রয়েছে। যে গাড়িগুলো চলাচল করছে বলে অভিযোগ উঠেছে সেগুলো অবশ্যই বন্ধ করতে হবে৷ আমাদের অভিযান অব্যাহত রয়েছে৷ স্বাস্থ্যবিধি ও লকডাউন আইন সবাইকে মানতে হবে৷ যারা কর্মহীন হয়ে পড়েছেন, অভাবে রয়েছেন, তাদের খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে অবশ্যই রিকসা চালকদের সহায়তা দেয়া হবে৷
এমএসএম / জামান
সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
রাণীশংকৈলে ১২৭৫ পিস ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার- ২ পলাতক-১
দুমকিতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
মান্দায় ১৮ লাখ টাকার কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, হেলে পড়ছে দেয়াল
রায়গঞ্জে সার বিক্রিতে অনিয়মে ৬ সাব ডিলারের বরাদ্দ বন্ধ ঘোষণা
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়ে এক রাতেই নিঃস্ব বহু পরিবার, যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবকদের আত্মকর্মসংস্থানে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ
পরকীয়া সন্দেহে স্বামীর ‘নির্যাতনে’ স্ত্রীর মৃত্যু, দুই শিশুর মা হারানোর করুন আর্তিনাদ
বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, জরিমানার পরও থামেনি বালু ব্যবসা
কাউনিয়ায় বিএনপির র্যালিতে নেতাকর্মীদের ঢল, মুখরিত রাজপথ
ইছামতিতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান
মনপুরায় বরফ সংকটে মেঘনার ১৪ কেজি ওজনের পঁচা কোরাল সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি
মঠবাড়িয়ায় শহীদ মুক্তিযোদ্ধা দেখিয়ে সরকারি সুবিধা নেওয়ার অভিযোগ
Link Copied