ঢাকা বৃহষ্পতিবার, ২ জুলাই, ২০২৬

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক


নোয়াখালী প্রতিনিধি photo নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১১-২০২২ বিকাল ৫:৪২

নোয়াখালীতে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটককৃত ইসমাইল হোসেন (৩৫) জেলার সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের আবদুল মন্নাছের ছেলে। তিনি ‘ইকরা ট্রাভেলিং এন্ড ডিস্ট্রিভিশনের পরিচালক।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে নোয়াখালী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের মদিনা সুপার মার্কেটের ইকরা ট্রাভেলিং এন্ড ডিস্ট্রিভিশন নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলা শহর মাইজদীতে ট্রাভেলিং ব্যবসার আড়ালে ওই প্রতিষ্ঠানের পরিচালক ইসমাইল মাদকদ্রব্য বিক্রি কর। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে সোমবার দুপুরে শহরের মদিনা সুপার মার্কেটে থাকা তার ওই ট্রাভেলিং প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রথমে মাদক বিক্রির বিষয়টি অস্বীকার করেন। পরে ওই প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে একটি পলিথিনে রাখা অবস্থায় ১০৫ পিস ইয়াবা জব্দ করা হয়।


জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক উদ্ধারের ঘটনায় আসামি ইসমাইলের বিরুদ্ধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মারজানা ইয়াছমীন বাদি হয়ে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। 

প্রীতি / প্রীতি

ফেনীতে বিএনপি ও যুবদল নেতা কর্মীদের বাধায় আদালতের রায় উপেক্ষিত

রৌমারীতে মিথ্যা অপহরণ মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

আউটর্সোসিং এ কর্মরত কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন

আদমদীঘিতে মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানি ও চ্যাটিং ঘটনায় শিক্ষককের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

জনতা ব্যাংক পটুয়াখালী কর্মকর্তাদের ফুটবল প্রীতি ম্যাচ: ড্রতে শেষ হলো আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই

সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চিলমারীতে কম্পিউটার ব্যবসায়ীর কারাদন্ড

৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘার মেয়ে সাদিয়া আফরিন

টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় গ্রেফতার ২

মুরাদনগর ভেঙে গঠিত হলো বাঙ্গরা উপজেলা; খুশির জোয়ারে ভাসছে বাঙ্গরাবাসী

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

পটুয়াখালীতে ডাকাতি মামলায় অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেপ্তার

নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ