কৃষকদের আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ নিলেন জননন্দিত কর্মীবান্ধব নেতা হিমু
বিশ্বব্যাপী মন্দার কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাংকের কৃষি ঋণের দায়ে বহু কৃষক আটক হয়েছেন যা অত্যন্ত দুঃখজনক। এরই ধারাবাহিকতায় নাগরপুর দেলদুয়ারেও কৃষকগণ কৃষি ঋণের দায়েহআইনি জটিলতায় পড়েছেন বা পড়তে যাচ্ছেন।
নাগরপুর দেলদুয়ারের যদি কোন কৃষক কৃষি ঋণের দায়ে আইনি জটিলতায় পড়ে যান তাদেরকে আইনি সহযোগিতা দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে উদ্যোগ গ্রহণ করলেন দক্ষিণ টাঙ্গাইলের গর্ব, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, জননন্দিত কর্মীবান্ধব জননেতা তারেক সামস্ খান হিমু।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জননেতা তারেক সামস্ খান হিমুর সাথে গণমাধ্যমের কথা হয়। তিনি গণমাধ্যমে এক সংক্ষিপ্ত বার্তায় জানান- বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের কারণে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিশেষ জরুরি নির্দেশনায় বাংলাদেশব্যাপী কৃষকগণ কৃষি ঋণের দায়ে আটক হয়েছেন এবং যারা এখনো আটক হননি তারা কৃষি ঋণের দায়ে আইনি জটিলতায় পড়তে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আমার নাগরপুর দেলদুয়ারের কৃষকগণ বাদ যাচ্ছেন না।
ইতিমধ্যে নাগরপুর দেলদুয়ারের যে সকল কৃষক কৃষি ঋণের দায়ে আটক হয়েছেন বা যারা কৃষি ঋণের দায়ে আইনি জটিলতায় পড়তে যাচ্ছেন তাদেরকে আইনি সহযোগিতা দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে আমরা দুইজন স্বনামধন্য আইনজীবীর মাধ্যমে একটি মনিটরিং সেল গঠন করেছি, যা সার্বক্ষণিক আমি নিজে পর্যবেক্ষণ করবো। আমাদের মনিটরিং সেল এর যোগাযোগের নাম্বারটি হচ্ছে- 01863330707
আমি নাগরপুর দেলদুয়ারের যে সকল কৃষক ভাইয়েরা ইতিমধ্যেই কৃষি ঋণের দায়ে আইনি জটিলতায় পড়ে গেছেন তাদেরকে অনুরোধ করব- আপনারা দুশ্চিন্তা না করে তাৎক্ষণিকভাবে মনিটরিং সেল এ নাম্বারটিতে যোগাযোগ করুন। ইনশাল্লাহ, আমাদের মনিটরিং সেলটি তাৎক্ষণিকভাবে আপনাদের সহযোগিতায় এগিয়ে আসবে।
প্রীতি / প্রীতি
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান