তরুণীকে কুড়াল ও দা দিয়ে কুপিয়েছে অজ্ঞাত যুবক
তরুণীকে কুড়াল ও দা দিয়ে কুপিয়েছে অজ্ঞাত পরিচয় এক যুবক।সোমবার (২৮ নভেম্বর) রাতে উপজেলা সদরের চক বাজার ব্রিজের পূর্ব গোড়ায় এই হামলার ঘটনা ঘটে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সুমি আক্তার (২৩) নামে তরুণীকে।
আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে বাঞ্ছারামপুর থানার ওসি নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।আহত সুমি উপজেলার সোনারামপুর গ্রামের মাইনুদ্দিন মিয়ার মেয়ে।
তিনি স্থানীয় বেসরকারি ক্লিনিক ইসলামি হাসপাতালের নার্স হিসাবে চাকরি করেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টায় সুমি হাসপাতাল থেকে ডিউটি শেষ করে বাড়ি যাওয়ার পথে চক বাজার ব্রিজের সামনে অজ্ঞাত ওই যুবক ধারালো দা ও কুঁড়াল দিয়ে সুমিকে এলোপাথাড়ি কোপায়।
বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয়রা এগিয়ে আসলে ওই দুর্বৃত্ত হামলায় ব্যবহৃত দেশীয় অস্ত্রগুলো ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সুমিকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে দ্রুত বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়।
তবে তার শরীরে আঘাতের ক্ষত গভীর হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছে।ওসি নূরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলায় ব্যবহৃত দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করেছে। ঘটনার তদন্তের পাশাপাশি অজ্ঞাত ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
প্রীতি / প্রীতি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভিতরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগে মাহমুদুল হাসান মাহমুদ
নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন: "এলাকাজুড়ে চলছে শোকের মাতম
মাদক মামলায় আটক নারীকে আদালতে নেয়ার পথে মৃত্যু
মানুষের পাশে দাঁড়ানোর ভাবনা থেকে বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের যাত্রা
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার
চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান
ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত
সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ
ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ