ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

২ কোটি ৯০ লাখের অধিক টাকা মুল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৯-১১-২০২২ দুপুর ৪:১৮

নওগাঁর ধামইরহাটে মাদকদ্রব্য ধ্বংসকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর বেলা ১১ টায় ১৪ বিজিবির পত্নীতলা ব্যাটালিয়ন সদরে পত্নীতলার ১৪ ও নওগাঁ সদরের ১৬ বিজিবির যৌথ উদ্যোগে ২০১৯ সালের ১ অক্টোবর হতে চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত ৬ হাজার ৫০১ বোতল মদ, ২৪ হাজার ২০৫ বোতল ফেন্সিডিল, ১৭৮ কেজি গাঁজা, ইয়াবা ৯০৯ পিস, নিষিদ্ধ ট্যাবলেট ৫ হাজার ৫৪৬ পিস, নেশাজাতীয় সিরাপ ১০ হাজার ৮০৬ বোতল, নেশাজাতীয় ইনজেকশন ১১ হাজার ৮৪৮ পিসসহ হেরোইন, গুড়া তামাক পাতার বিড়ি ও টেন্ডু বিড়ির পাতা সহ মোট ২ কোটি ৯০ লাখ ৮ হাজার টাকা মুল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ও রংপুর বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান বিএসপি, পিএসসি। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিজিবির সেক্টর কমান্ডার ও উপ মহাপরিচালক কর্নেল মোঃ আনোয়ার লতিফ খান বিপিএম(বার) পিএসসি, নওগাঁ জেলা প্রশাসক মোঃ খালিদ মেহেদী হাসান পিএএ, পুলিশ সুপার রাশেদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন,নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক লোকমান হোসেন, ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন পিএসসি, ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আসাদুজ্জামান, পিএসসি, জি, জেলা সিভিল সার্জন ডাঃ আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার, জেলা প্রেস ক্লাব সভাপতি কায়েস উদ্দিনসহ প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা-ছাত্র-ছাত্রী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

পরে ১৪ বিজিবি কর্তৃক গত ০৫ মার্চ ২০১৪ হতে ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত নওগাঁ জেলার বিভিন্ন স্থান হতে উদ্ধারকৃত কষ্টি পাথরের ০৫টি মূর্তি এবং নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক নওগাঁ জেলার বিভিন্ন স্থান হতে উদ্ধারকৃত ০৬টি কষ্টি পাথরের এবং ০৩ টি সিমেন্টের মূর্তি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে সংরক্ষণের নিমিত্তে কাস্টোডিয়ান, পাহাড়পুর জাদুঘর, নওগাঁ এর নিকট হস্তান্তর করা হয়।

 

প্রীতি / প্রীতি

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু