ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে  নদী গবেষণা ইনস্টিটিউট কর্মকর্তার উপর হামলায় থানায় অভিযোগ দায়ের 


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১১-২০২২ দুপুর ৪:৩৬

ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ব্যাম্বো ব্যান্ডেলিং প্রকল্প পরিচালক আবদুল্লাহ  আল ইমরানের উপর হামলা চালিয়েছেন ফরিদপুর শহরতলীর হাড়োকান্দি এলাকার মোঃ নিয়াজ শেখ ও কাজল মৃধা নামে দুই ব্যক্তি। অভিযোগ সূত্রে জানা যায় গত ২৭ নভেম্বর আনুমানিক বেলা ১১.৩৯ মিনিটে দাপ্তারিক কাজে প্রবেশ করে জামানতের টাকা ফেরত সম্পর্কে জানতে চায়। 

ঐ সূত্র ধরে কথা কাটাকাটির মাধ্যমে বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল্লাহ আল ইমরানকে রুমের দরজার ছিটকিনি আটকিয়ে কিল ঘুষি লাথি মেরে শারীরিক নির্যাতন চালায়। এ বিষয়ে আবদুল্লাহ  আল ইমরান বাদী  হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় গত ২৭/১১/২০২২ইং তারিখে একটি অভিযোগ দায়ের করেছেন এবং এর অনুলিপি মহাপরিচালক, নদী গবেষণা ইনস্টিটিউট, ফরিদপুর, জেলা প্রশাসক, ফরিদপুর, পুলিশ সুপার, ফরিদপুর, সিনিয়র সচিব মহোদয়ের একান্ত সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়ের নিকট প্রেরণ করেছেন। 

বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল্লাহ আল ইমরান জানান , ইতি পূর্বে ব্যাম্বো ব্যান্ডেলিং প্রকল্পের একট টেন্ডার গ্রহণ করা হয় , ঐ টেন্ডারে অংশ গ্রহণ না করেই বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করে । বাড়তি সুবিধা আমার কাছ থেকে না পেয়ে আমার উপর এই সন্ত্রাসী হামলা করে । আমি সুষ্ঠ তদন্তের মাধ্যমে হামলাকারীদের সঠিক বিচার চাই । 

উক্ত ঘটনার বিষয়ে মোঃ নিয়াজ শেখ ও কাজল মৃধার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের মোবাইল ২টি বন্ধ পাওয়া যায়। 

এ বিষয়ে কোতয়ালী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই সাকরাতুল জানান নদী গবেষনার ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল্লাহ  আল ইমরানের উপরে হামলার বিষয়ে ঘটনাটি তদন্তনাধীন আছে।  

 ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ব্যাম্বো ব্যান্ডেলিং প্রকল্প পরিচালক আবদুল্লাহ  আল ইমরানের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা - কর্মচারীরা । 

প্রীতি / প্রীতি

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ