ঢাকা শুক্রবার, ৫ জুন, ২০২৬

সীমান্তবর্তী মহেশপুরে চা দোকানিকে কুপিয়ে হত্যা


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২৯-১১-২০২২ দুপুর ৪:৫৪

ঝিনাইদহের সীমান্তবর্তী মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ধান্যহাড়িয়া গ্রামে জীবন চৌধুরী ওরফে টিটন (৩০) নামের এক চা দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১০ টার দিকে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত টিটন ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। 

হত্যাকান্ডের ঘটনায় মঙ্গলবার সকালে ছবি তুলতে তার বাড়িতে গেলে ফেরার পথে আব্দুল হাকিম নামের স্থানীয় এক সাংবাদিকের মোবাইলফোন কেড়ে নিয়েছে হত্যাকারী সন্ত্রাসীরা। স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টিটন তার বাড়ির পাশের নিজের চায়ের দোকানে বসে ছিলো। 

৩টি মোটরসাইকেলে কয়েকজন ব্যক্তি এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। সেখানে তার শারিরিক অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার সকালে তার বাড়িতে গিয়ে নিহতের স্বজনদের আহাজারি ছবি তুলতে যান স্থানীয় সংবাদকর্মী আব্দুল হাকিম। ঘটনাস্থল থেকে ফেরার পথে জলুলি গ্রামের মাঠের মধ্যে একটি নম্বরবিহীন মোটরসাইকেলে ৩ যুবক এসে তার গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তারা আব্দুল হাকিমের মোবাইলফোন ছিনিয়ে নেয়। যাবার সময় সংবাদ প্রকাশ করলে হত্যার হুমকিও দেয় বলে আব্দুল হাকিম জানান।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সেলিম মিয়া বলেন, পুর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ড বলে ধারনা করা হচ্ছে। এই ঘটনা সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে দ্রুতই গ্রেফতার করা হবে। মোবাইল ছিনতাইয়ের
ঘটনায় পুলিশ দ্রুতই ব্যবস্থা নিচ্ছে বলে ওসি জানান।

 

প্রীতি / প্রীতি

দুর্নীতির কারিগর আজিজের ফেনী বদলির খবরে জনমনে ক্ষোভ

ছয় জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের

গাজীপুরে বাস চাপায় পিষ্ট হয়ে অটোরিকশা চালক-যাত্রী নিহত

আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

আদমদীঘিতে ভ্যারাইটি স্টোরে অগ্নিকান্ড, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বেনাপোলের বিশিষ্ট মাদক ব্যবসায়ী হযরত ইয়াবাসহ আটক

৪৫ বছর ধরে বিনামূল্যে গাছ দিয়ে বেড়াচ্ছেন মাদারীপুরে রাজন মাহমুদ

সমস্ত রাজনৈতিক দলকে কর্মকান্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল

রায়গঞ্জে ধর্ষণের আলামত নষ্টের অভিযোগ অস্বীকার করে নার্সের সংবাদ সম্মেলন

পতাকা বৈঠকেও মেলেনি সমাধান, বৃষ্টিতে ভিজে শূন্য রেখায় ‘ওরা ২৮ জন’

নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্ধির দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার, এলাকা পরিদর্শন করলেন চেয়ারম্যান

নাচোলে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন: ১ ঘণ্টা কার্যক্রম বন্ধ