ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

করোনায় ইউনিয়ন ভূমি কর্মকর্তার মৃত্যু

পটিয়ায় এসিল্যান্ডের তত্ত্বাবধানে করোনা রোগীর দাহ সম্পন্ন


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ১৩-৭-২০২১ বিকাল ৭:৫৩

চট্টগ্রামের পটিয়ায় করোনায় আক্রান্ত হয়ে ধলঘাট ইউপি ভূমি কর্মকর্তা জয়ন্তী দাশের (৫৬) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা গ্রামের বাসিন্ধা। মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন চৌধুরীর তত্ত্ব‍াবধানে দাহ কাজ সম্পন্ন হয়।

এ সময় নিলুফা ইয়াসমিন বলেন, চলতি মাসের ১০ তারিখে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে জয়ন্তী দাশকে ভর্তি করানো হয়। তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মুমিনুর রহমান স্যারের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হলে তাকে জেলা প্রশাসকের পক্ষ থেকে দাহ কাজ সম্পন্ন করার জন্য আর্থিকভাবে সহযোগিতা করা হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় পটিয়ায় ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী নাথ।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন