দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ও নারী আহত
চুয়াডাঙ্গার জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর ডুগডুগি বাজারে পাওয়ারট্রিলার মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক বজলুর রহমান (৩৮) নিহত হয়েছে। নিহত বজলুর রহমান উপজেলার দর্শনা থানার বড়শলুয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
মঙ্গলবার দুপুর ২ টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের ডুগডুগি বাজারের নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে একটি ইটবোঝাই পাওয়ারট্রিলার দর্শনার দিকে যাচ্ছিল। এসময় বিপরিত দিক থেকে আসা মোটরসাকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক বজলুর রহমান পিচ সড়কের উপর ছিটকে পড়লে তার মাথার উপর পাওয়ার টিলারের চাঁকা উঠে যায় এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।
আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী এক নারী। আহত হিরা খাতুন (২৮) দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের সেলিম উদ্দিনের স্ত্রী। তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রীতি / প্রীতি
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন