ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় খাদ্য সহায়তা চেয়ে টমটম চালকদের মানববন্ধন


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৩-৭-২০২১ রাত ১০:৩১
কক্সবাজারের কুতুবদিয়ায় প্রশাসনের সহযোগিতা চেয়ে মানববন্ধন করেছে বড়ঘোপ-আলী আকবর ডেইল ঘাট রুটে চলাচলকারী টমটম চালক সমিতির সদস্যরা। 
 
 মঙ্গলবার ১৩ জুলাই স্থানীয় শান্তিবাজারে সকাল ১১টায় স্বাস্থ্যবিধি মেনে শতাধিক টমটম চালকের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়৷
 
নেতৃবৃন্দরা জানান, আইনের প্রতি শ্রদ্ধা রেখে যথারিতি টমটম রিক্সা চালকেরা তাদের গাড়ি বন্ধ রেখেছেন।  বেশীরভাগ চালক গাড়ি বন্ধ রেখে অভাব অনটনে দিনাতিপাত করছেন। নিরুপায় হয়ে তাদের অনেকে গাড়ি নিয়ে বের হয়ে জরিমানার সম্মুখীন হয়েছেন।
 
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোকাররম আলী বলেন, আমরা টমটম চালকরা সবাই গরিব, দিনে এনে দিনে খাই তারপর ও আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের গাড়ি বন্ধ রেখেছি। কিন্তু এই রুটে মাহিন্দ্রা ও টেম্পু গাড়ি নিয়মিতভাবে চলাচল করছে৷ হয় সব গাড়ি বন্ধ করা হোক, না হয় আমাদের গরিব টমটম চালকদের গাড়ি চালানোর সুযোগ দেওয়া হোক৷
 
সদস্য জাফর আলম বলেন, আমি একজনের আয়ের উপর আমার সংসার চলে, লকডাউনে গাড়ি বন্ধ থাকার কারণে স্ত্রী সন্তান নিয়ে খুব কষ্টে দিন যাপন করছি৷ এখনো পাইনি কোন অনুদান৷ 
 
এব্যাপারে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী বলেন, করোনা লকডাউনে অবশ্যই সকল গাড়ি বন্ধ রাখার নির্দেশ রয়েছে, যে গাড়ি গুলো চলাচল করছে বলে অভিযোগ উঠেছে সেগুলো অবশ্যই বন্ধ করতে হবে৷ আমাদের অভিযান অব্যাহত রয়েছে৷ স্বাস্থ্যবিধি ও লকডাউন আইন সবাইকে মানতে হবে৷ যারা কর্মহীন হয়ে পড়েছেন, অভাবে রয়েছেন, তাদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে অবশ্যই রিক্সা চালকদের সহায়তা দেওয়া হবে৷

এমএসএম / এমএসএম

অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ

রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ

কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন

মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত