ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে  ১৫ টি দেশের প্রতিনিধিরা আশ্রায়ন প্রকল্প পরিদর্শনে


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১১-২০২২ দুপুর ৩:৫৬

ফরিদপুরের নগরকান্দায় দুর্যোগ সহনীয় আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন এশিয়ার ১৫ টি দেশের জিও এবং এনজিও প্রতিনিধি। বুধবার সকালে নগরকান্দা উপজেলার কাইচাইল এলাকার প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন তারা। 

এশিয়া শেল্টার ফোরাম এর কারিতাশ এর আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগীতায় ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, নেপাল, ফিলিপাইন, কম্বোডিয়া, ভারত সহ এশিয়ার ১৫ টি দেশের জিও এবং এনজিও প্রতিনিধিরা বাংলাদেশ সরকারের এই আশ্রায়ন প্রকল্পগুলো ঘুরে দেখেন। এ সময় তারা এখানকার বাসিন্দাদের সাথে কথা বলেন।

আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে ছিন্নমূল মানুষেরা কিভাবে ঘুরে দাড়িয়েছে সে বিষয়গুলো সম্পর্কে ধারনা নেন প্রতিনিধি দলের সদস্যরা।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. শাহজাহান সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

বাংলাদেশের এই আশ্রায়ন প্রকল্পগুলো অনুকরনীয়, এশিয়ার অন্যান্য দেশেও এই ধারনার প্রয়োগ সময়োপযোগী বলে মনে করেন প্রতিনিধি দলের সদস্য অনিতা রায়।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার  জানান ,আশ্রায়ন প্রকল্প দেশের ভূমিহীন দরিদ্রদের যেমন উপকারে এসেছে, তেমনি বিদেশীদেরও নজর কেড়েছে ।  

প্রীতি / প্রীতি

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ