ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় বিএনপির ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


ডেস্ক রিপোর্ট photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩০-১১-২০২২ বিকাল ৫:৪২
ছবি সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহ
ছবি সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহ

মানিকগঞ্জের সাটুরিয়ায় নাশকতার চেষ্টার ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ২৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ২-৩ শতাধিক বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় বিএনপির ২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ। 

মঙ্গলবার রাতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক বাদী হয়ে নাশকতার মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বালিয়াটি ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাসুদুর রহমান স্বপন ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রেজাউল করিম। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও দুই বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তারের ঘটনা জানাজানি হবার পর থেকে বিএনপির অনান্য নেতাকর্মীরা গাঁ ঢাকা দিয়েছে বলে জানা গেছে।

সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার সরকার জানান, মঙ্গলবার রাতে সাটুরিয়া উপজেলা বিএনপির কোন অঙ্গ সংগঠন কোন মিছিল বা সভা করেনি। এমনকি কামতা সড়কে কোন মশাল মিছিল বের করেনি তারা। তবে তিন দিন আগে গোলড়া বাসস্ট্যান্ডে মানিকগঞ্জের যুবদলের নেতা কর্মীরা মিছিল করছিল বলে জানিয়েছেন তিনি। তিনি দাবি করেন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আগামী ১০ তারিখের বিএনপির মহাসমাবেশ বানচাল করার জন্য নেতাকর্মীদের বিরুদ্ধে এই গায়েবী মামলা করা হয়েছে।

সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, বিএনপির নেতাকর্মীরা গোলড়া কামতা সড়ক অবরোধ করে মশাল মিছিল বের করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে জনমতে ত্রাস ও ভয় ভীতি প্রদর্শিত হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গাড়ি নিয়ে পৌঁছালে তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ৪টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদী হয়ে 
  ২৮ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে। 

এ মামলায় আরো দুই থেকে তিন শতাধিক বিএনপির নেতা কর্মীকে  অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় দুই নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

প্রীতি / প্রীতি

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা