ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

করোনায় পাবিপ্রবির ডেপুটি চিফ মেডিকেল অফিসারের মৃত্যু


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৭-২০২১ দুপুর ১০:৪২

মহামারী করোনায় প্রাণ গেলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম রতন (৪৬)। মঙ্গলবার (১৩ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগের দিন সোমবার তিনি সর্বশেষ করোনা শনাক্তের পজিটিভ ফলাফল পান।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক ফারুক হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চিফ মেডিকেল অফিসার শহিদুল ইসলাম রতন রাজশাহীর পবা থানার রামচন্দ্রপুর এলাকার শাহাদত হোসেন সাদু মেম্বরের ছেলে। শহিদুল ইসলাম রতন রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ২০১৩ সালের ৩০ অক্টোবর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিনিয়র মেডিকেল অফিসার পদে যোগ দেন। তিনি কয়েক বছর পর ডেপুটি মেডিকেল অফিসার পদে পদোন্নতি লাভ করেন।

পাবিপ্রবির সিনিয়র মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম জানান, শহিদুল ইসলাম রতন গত কয়েক দিন আগে তার ফেসবুক স্ট্যাটাস দেন- তিনিসহ তার পরিবারের সকলে করোনায় আক্রান্ত। বাসায়ই তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছিলেন। কয়েকবার করোনা পরীক্ষার ফলাফলও পজিটিভ আসে।
সর্বশেষ সোমবার করোনার ফলাফলও পজিটিভ পান। মঙ্গলবার শ্বাসকষ্টসহ বেশকিছু উপসর্গে শরীরের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজে নেয়ার পথে তিনি মারা যান।

ডাক্তার শহিদুল ইসলাম রতনের অকাল মৃত্যুতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ার খসরু পারভেজসহ শিক্ষকবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী বলেন, শহিদুল ইসলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন অভিজ্ঞ চিকিৎসক ছিলেন। বেশ কয়েক সপ্তাহ ধরে করোনাসহ ডায়াবেটিস ও হার্চের সমস্যায় ভুগছিলেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক হারালেন। এই ক্ষতি সহজে পূরণের নয়।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়