ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে রায়কোট উত্তর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইসরাফিল হাজারীর মনোনয়ন দাখিল


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১-১২-২০২২ দুপুর ৩:৪৭

কুমিল্লার নাঙ্গলকোটে আসন্ন রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ইসরাফিল হাজারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন মাওলানা নিজাম উদ্দিন হামিদী, হাজী এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান সওদাগর, সমাজসেবক আবুল কাশেম কন্ট্রাক্টর জামাল হোসেন মজুমদার, ওবায়েদুল হক মজুমদার অপু, মাসুম বিল্লাহ্ হাজারী, মনসুর আলম মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ইসরাফিল হাজারী বলেন, ‘আমি একজন সমাজকর্মী হিসেবে দীর্ঘদিন যাবৎ নিজ এলাকাসহ নাঙ্গকোটের বিভিন্ন এলাকায় সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছি। সমাজ ও মানবতার কল্যাণে কাজ করার সুবিধার্থে আমি একটি স্বীকৃতি চাই। এজন্য আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে রায়কোট উত্তর ইউপি নির্বাচনে অংশগ্রহণ করছি। বিষয়টি নিয়ে কেউ বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। আমি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই’।

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন গত ৭ নভেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষনা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রীতি / প্রীতি

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত