বিরামপুরে বিশ্ব এইডস দিবস উদযাপিত
‘সমতার বাংলাদেশ এইডস ও অতিমারি হবে শেষ’ এই স্লোগানে দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন্সের সহযোগিতায় র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব এইডস দিবস-২০২২ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি র্যালি প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কুমার রায়ের সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাহাজুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন, মেডিকেল অফিসার ডাঃ হাসনাত ইয়াসমিন, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, বে-সরকারী সংস্থা বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন্সের প্রোগ্রাম ম্যানেজার অসিত চৌকিদার, সিনিয়র সাংবাদিক মাহমুদুল হক মানিক, নার্সিং সুপারভাইজার হোসনেয়ারা বেগম, সিনিয়র নার্স নূরজাহান প্রমূখ।
সভায় বক্তারা এইচআইভি এইডসের ভয়াবহতা তুলে ধরে তা প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানান। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি