ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে বিশ্বজাকের মঞ্জিলের আজিমুশ্বান ইসলামি জলসা
ফরিদপুরে খানকায়ে মুজাদ্দেদীয়া বিশ্ব জাকের মঞ্জিল শরীফ কর্মী গ্রুপ, ফরিদপুর সাংগঠনিক বিভাগ এর উদ্যোগে ঐতিহাসিক আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে শহরের অম্বিকা ময়দানে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ খানকায়ে মুজাদ্দেদীয়া কর্মী গ্রুপের উদ্যোগে এ জলসার আয়োজন করা হয়।
উক্ত জলসায় জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার ভক্তবৃন্দ উপস্থিত হয়ে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেয়। ফরিদপুর জেলা কর্মীপ্রধান এবং ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী এর সভাপতিত্বে ঐতিহাসিক আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন খান, আল্লামা আলহাজ্ব তাজুল ইসলাম চাঁদপুরী, মওলানা ক্বারী রুহুল আমিন সিদ্দিকী, আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী, আল্লামা মুফতি আলহাজ্ব জহিরুল ইসলাম ফরিদী সাহেব, মুফতি আশরাফ বিল্লাহ আল উসমানী, মুফতি আব্দুর রাজ্জাক ওসমানী সাহেব সহ অন্যান্যরা।খানকায়ে মুজাদ্দেদীয়া বিশ্ব জাকের মঞ্জিল বার্ষিক ভাবে উক্ত ইসলামী জলসার আয়োজন করে থাকে।
পরে বিশ্বের শান্তি ও কল্যাণ কামনায় এবং করোনা কালীন পরবর্তী সারা বিশ্বের অর্থনৈতিক সচল অবস্থায় ফিরে আসার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রীতি / প্রীতি
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান