সদরপুরে সাংবাদিক হিরুর ইন্তেকাল
ফরিদপুরের সদরপুরে দৈনিক বাংলা-৭১ সাংবাদিক ইকবাল মাহমুদ হিরু (৩৯) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। গতকাল সকাল ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
তিনি দীর্ঘদিন যাবত হৃদ ও লিভার রোগে ভুগছিলেন। তিনি সদরপুর সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক ও দৈনিক বাংলা- ৭১ এর সদরপুর প্রতিনিধি ছিলেন। তার অকাল মৃত্যুতে সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম ও প্রবীন সাংবাদিক আঃ মজিদ মিয়া গভীর শোক প্রকাশ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর ডুবাইল গ্রামে তার নিজ বাড়িতে বাদ জহুর জানাজা শেষে স্থানীয় কবর স্থানে তার লাশ দাফন সম্পন্ন হয়।
প্রীতি / প্রীতি
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান