ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে রাস্তায় লাল কাপড়ে পেঁচানো ছিল শিশুর মরদেহ


ডেস্ক রিপোর্ট photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১-১২-২০২২ বিকাল ৫:৩০

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার পৌর বহুমুখী আদর্শ কাঁচা বাজারের সামনের রাস্তা থেকে অজ্ঞাত এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার।

স্থানীয়রা জানান, রাস্তার মধ্যে লাল কাপড় দিয়ে পেঁচানো ছিল শিশুটির দেহ। কিন্তু তখন কেউ বুঝতে পারেনি। কারণ সেটা দেখে মনে হচ্ছিল,কেউ কাপড় দিয়ে পেঁচিয়ে বাসার আবর্জনা ফেলে রেখে গেছেন। 

পরে যখন রাস্তার গাড়ির চাকায় পৃষ্ট হয়ে কাপড় থেকে রক্ত ও শরীরের অংশ বেরিয়ে আসে তখন তারা গাড়ির চাকায় পৃষ্ট হওয়া ওই শিশুর মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওসি আব্দুর রউফ সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রীতি / প্রীতি

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা