আক্কেলপুরে আড়াই লক্ষ টাকার মাদকসহ ব্যবসায়ী আটক
জয়পুরহাটের আক্কেলপুরে থানা পুলিশ কর্তৃক প্রায় আড়াই লক্ষ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। ঘটনাটি উপজেলার রুকিন্দীপুর ইউনয়নে ঘটেছে।
আটককৃত ব্যক্তি জয়পুরহাটের জামালপুর খেজুরতলী গ্রামের মন্টু কবিরাজের ছেলে মিঠু (৩৮)।
আক্কেলপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা রুকিন্দীপুর ইউনিয়নের পশ্চিম মাতাপুর থেকে গতকাল বুধবার এস.আই.রবিউল আওয়াল, এস.আই নেওয়াজ সরদার সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে পঞ্চাশ গ্রাম হেরোইনসহ ব্যবসায়ী মিঠুকে আটক করে, যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা। ইতিপূর্বেও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় ৭টি মাদক মামলা রয়েছে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় একজন মিঠু নামের এক ব্যক্তি আটক হয়েছে। তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রীতি / প্রীতি
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়