ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

টোকিও অলিম্পিকে খেলবেন না ফেদেরার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৭-২০২১ দুপুর ১০:৪৯

টোকিও অলিম্পিক থেকে আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। এবার তার পথেই হাঁটলেন সময়ের অন্যতম সেরা আরেক টেনিসার রজার ফেদেরার। আসন্ন টোকিও অলিম্পিকেও খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন ২০বারের গ্র্যান্ড স্লাম জয়ী এই টেনিস তারকা।

সদ্য শেষ হওয়া উইম্বলডনে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠেছিলেন রজার। কিন্তু সেরা আটের লড়াইয়ে পা পিছলে পড়ার পর ওই ম্যাচে আর জেতা হয়নি। ফলে সেখান থেকেই বিদায় নিতে হয় এই সুইস তারকাকে। সেখানে পায়ে খানিকটা চোট পেয়েছিলেন তিনি। আর তাতেই টোকিও অলিম্পিক নিয়ে সংশয় দেখা দেয়। শেষ পর্যন্ত হলো তাই।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজেকে সরিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করেন ফেদেরার নিজেই। এ বিষয়ে তিনি লেখেন, ‘ঘাসের কোর্টে আমার হাঁটুতে খানিকটা চোট লেগেছে। শেষ পর্যন্ত এটা মেনে নিতেই হলো যে, টোকিও অলিম্পিক থেকে আমার সরে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। আমি ভীষণ হতাশ। কেননা, সুইজারল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করা আমার কাছে গৌরবের এবং যতবার আমি দেশের হয়ে খেলতে নামি, সেটা আমার ক্যারিয়ারের উজ্জ্বল অধ্যায় হিসেবেই চিহ্নিত হয়।’

তিনি আরো বলেন, ‘আমি ইতোমধ্যেই সুস্থ হওয়ার প্রক্রিয়ায় রয়েছি। আশা করি গ্রীষ্মের শেষ দিকেই কোর্টে ফিরতে পারব। সুইজারল্যান্ডের গোটা দলের জন্য আমার শুভকামনা রইলো।’

প্রীতি / প্রীতি

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড