আক্কেলপুরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পাঁচ দোকান মালিক
জয়পুরহাটের আক্কেলপুরে পাঁচটি দোকানে আগুন লেগে পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্থ হয়েছেন দোকান মালিকরা। ঘটনাটি উপজেলার রায়কালী ইউনিয়ন বাজারের তিন মাথা নামক মোড়ে ঘটেছে। আক্কেলপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমে মটরসাইকেলের যন্ত্রাংশ ব্যবসায়ী স্বপন ইসলামের দোকানে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পরে পার্শ্ববর্তী আটো ভ্যানের যন্ত্রাংশ ব্যবসায়ী ও স্বপনের পিতা খায়ের আলীর দোকানে। এতে পিতা ও পুত্রে দোকানের যাবতীয় মালামাল পুড়ে যায়।
ছড়িয়ে পড়া আগুনে ওই দুই দোকানের পাশের আরো দুটি মুদির দোকান ও একটি ওষুধের দোকানের আংশিক ক্ষতি হয়। সন্ধ্যা ৭ টায় খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থনে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিভিয়ে ফেলে। আক্কেলপুর ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে এবং এই ঘটনায় প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আক্কেলপুর ফায়ার সার্ভিসের লিডার আমির আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রীতি / প্রীতি
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়