মানিকগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক
মানিকগঞ্জের শিবালয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছেন জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার এর নির্দেশনায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন। আটককৃত মাদক কারবারি শিবালয় উপজেলার কোদালিয়া এলাকার আঃ হালিম শেখের ছেলে।
ডিবির ইনচার্জ মোশারফ হোসেন জানান, জেলার পুলিশ সুপার মোঃ গোলাম আজাদ খান পিপিএম বারের দিক নির্দেশনায় জেলার মাদক নির্মল অভিযানে ডিবির এসআই হাকিম মোল্লার নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯০ হাজার টাকা মূল্যের ৩০০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে শিবালয় থানায় মামলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
প্রীতি / প্রীতি
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত