আশুগঞ্জে পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকুরের পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার খোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের বাড়ী নবীনগর উপজেলার গৌরনগর গ্রামের মাসুদ মিয়ার ছেলে রাসেল(৩)।
গত তিন দিন আগে সে মায়ের সাথে আশুগঞ্জের খোলাপাড়া গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিল।নিহত রাসেলের মামা মুরাদ মিয়া জানান, রাসেল তার সমবয়সী মামাত ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের কাঠ বাগানে বেলুন নিয়ে খেলা করছিল। এক পর্যায়ে তারা সবার অগোচরে বাগান পেড়িয়ে পুকুর পাড়ে চলে যায়। এসময় রাসেলের হাত থেকে বেলুনটি ছুটে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়।
অবোধ শিশু রাসেল বেলুনটি ধরতে পুকুরে লাফিয়ে পড়ে এবং পানিতে ডুবে যায়। এ সময় তার খেলার সাথী মামাত ভাই দৌড়ে গিয়ে বাড়িতে খবর দেয়। পরে রাসেলকে পুকুর থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।এ ঘটনায় নিহত শিশু রাসেলের নিজের বাড়ি নবীনগরের গৌরনগর ও মামার বাড়ি আশুগঞ্জের খোলাপাড়ায় শোকের ছায়া নেমে আসে।আশুগঞ্জ থানার ওসি আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রীতি / প্রীতি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভিতরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগে মাহমুদুল হাসান মাহমুদ
নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন: "এলাকাজুড়ে চলছে শোকের মাতম
মাদক মামলায় আটক নারীকে আদালতে নেয়ার পথে মৃত্যু
মানুষের পাশে দাঁড়ানোর ভাবনা থেকে বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের যাত্রা
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার
চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান
ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত
সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ
ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ