ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

কসবায় ১ মণ ১৩ কেজি গাঁজাসহ আটক ৩


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২-১২-২০২২ বিকাল ৬:৩৮

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১মণ ১৩ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ। আজ শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে কসবা থানা থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের কসবা- সৈয়দাবাদ সড়কের পূর্ব পাশের রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে মাদকগুলো উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার মোসলেম উদ্দিনের ছেলে ওয়াহিদুন নবী (২৬), ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুঘর এলাকার মো: বুকুল ঢালীর ছেলে মুন্ন ঢালী (২৪), কসবা উপজেলার লেশিয়ারা গ্রামের ইদন মিয়ার ছেলে সো: রাসেল (২৫)।কসবার থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল বিনাউটি ইউনিয়নের কসবা- সৈয়দাবাদ সড়কের পূর্ব পাশের রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে ৫৩ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কসবায় থানায় মাদবদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

প্রীতি / প্রীতি

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন

রূপসী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে জিয়ানগরে গাছের চারা বিতরণ

রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

রাজশাহীতে জুয়েলারি দোকানে চাঞ্চল্যকর চুরি: চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, ২৬ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা উদ্ধার

পিরোজপুরে শিশুশ্রম ও ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলায় ৯ জনের বিরুদ্ধে মামলা

শিবচরে শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময় সভা

ঐতিহ্যের 'হাউজি' খেলার ঠাঁই শুধু স্মৃতির ক্যানভাসে

গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

সাব-রেজিস্ট্রার অফিসের পুরোনো দলিল পুড়িয়ে ধ্বংস

বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

সরকার নির্ধারিত মূল্যে সার পাচ্ছেন রামুর কৃষক

বড়লেখায় দিনদুপুরে তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, টাকা-স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট