ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে দারুল উলুম ক্যাডেট মাদরাসায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ৩-১২-২০২২ দুপুর ১:৩৯

কুমিল্লার চৌদ্দগ্রামে দারুল উলুম ক্যাডেট মাদরাসার উদ্যোগে ১৬তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওয়াজ মাহফিল শেষে হেফ্জ শেষ করায় মাদরাসার হেফ্জ বিভাগের তিনজন ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়।

শুক্রবার (২ ডিসেম্বর) বিকালে মাদরাসা সংলগ্ন চৌদ্দগ্রাম বাজারস্থ মুন্সীবাড়ী জামে মসজিদ সড়কে এ উপলক্ষে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান ওয়ায়েজিন ছিলেন চট্টগ্রাম থেকে আগত, হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসা মুহাদ্দিস ড. মাওলানা মুফতি নুরুল আফসার আল-আজহারী।

বিশেষ ওয়ায়েজিন ছিলেন কুমিল্লা থেকে আগত, লাকসাম আল-মদিনা ইসলামিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা খোরশেদ আলম সিদ্দিকী, চৌদ্দগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হয়রত মাওলানা মনির হোসাইন, মুন্সীবাড়ী জামে মসজিদের খতিব মাওলানা ইসমাঈল হোসেন প্রমুখ।

মাদরাসা পরিচালনা কমিটি ও মাহফিল এন্তেজামিয়া কমিটির সভাপতি মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে ও মোহাম্মদ সাদ্দাম হোসেন মুন্সীর পরিচালনায় মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মোস্তফা, পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ মোতালেব হোসেন, মোহাম্মদ হানিফ মুন্সী, মোহাম্মদ কবির মুন্সী, মাওলানা মোহাম্মদ শামীম, মোহাম্মদ শামীম, মাস্টার আবু তাহের, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ীবৃন্দসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ।

মাহফিল শেষে প্রধান ওয়ায়েজিন ড. মাওলানা মুফতি নুরুল আফসার আল-আজহারী মাদরাসার হেফ্জ বিভাগের তিন ছাত্র হাফেজ মোহাম্মদ ইয়াকুব হোসেন মিশাল, হাফেজ মোহাম্মদ নিহাদুল হক ও হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম ইয়ামিনকে পাগড়ী পড়িয়ে দেন। পরে দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া-মুনাজাত করা হয়।

প্রীতি / প্রীতি

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত