জেলেদের জালে ধরা পড়া অজগরটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে আবারো একটি অজগর সাপ অবমুক্ত করেছে বনবিভাগ। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে ১৫ ফুট ৩ ইঞ্চি দৈর্ঘ্যের অজগরটি অবমুক্ত করা হয়। অজগরটির ওজন প্রায় ১৭ কেজি হবে বলে জানিয়েছে, বনবিভাগ।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, গতকাল শুক্রবার কাপ্তাই লেকে জেলেরা মাছ ধরতে গিয়ে জালে অজগর সাপটি ধরা পড়ে।
খবর পেয়ে কাপ্তাই বনবিভাগের সদস্যরা অজগরটি উদ্ধার করে নিয়ে আসে। এদিকে আজ (শনিবার) দুপুরে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় বনবিভাগের কর্মীরা অজগরটি জাল মুক্ত করে প্রাথমিক চিকিৎসা শেষে কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করেছে।
প্রসঙ্গত, বনবিভাগের উদ্ধারকৃত বেশ কয়েকটি অজগরসাপ সহ বিভিন্ন বন্যপ্রাণী কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে।
প্রীতি / প্রীতি
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়