ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করলেন ডিসি জলিল


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৪-৭-২০২১ দুপুর ১২:৪
রাজশাহীতে শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন ডিসি আব্দুল জলিল। বুধবার (১৪ জুলাই) সকালে বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীর মিলনায়তনে জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে রাজশাহী শিশু বিকাশ কেন্দ্রের ১৩০ শিশুর মাঝে এ উপহার বিতরণ করা হয়। 
 
জেলা প্রশাসক আব্দুল জলিল শিশুদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য শেষে শিশুদের সাথে নিয়ে কেক কাটেন ও তাদের মিষ্টি খাওয়ান। এরপর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। ঈদ উপহারের মধ্যে ছিল একটি করে প্যান্ট-শার্ট ও একজোড়া চামড়ার স্যান্ডেল। 
 
এ সময় ‍উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কল্যাণ চৌধুরী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুুর কাদেরসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। 

এমএসএম / জামান

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ