ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

পুলিশ-বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া, বিএনপি বলছে পুলিশের সাজানো নাটক


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩-১২-২০২২ দুপুর ৩:১৭

ফরিদপুরের সদরপুর উপজেলা যুবদলের সাবেক আহ্ধসঢ়;বায়ক তরিকুল ইসলাম কবির মোল্যাকে আটক করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তাঁকে সদরপুর-কৃষ্ণপুর মোড় থেকে আটক করে সদরপুর থানা পুলিশ। কবির মোল্যাকে আটকের প্রতিবাদে সদরপুর সরকারি কলেজ গেট এলাকায় বিএনপির সমর্থকরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এবং পুলিশকে লক্ষ করে ককটেল নিক্ষেপ করে দাবি পুলিশের।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী বদরুজ্জামান বদু সাংবাদিকদের জানান, তরিকুল ইসলামকে আটকের পর এসব ঘটনা সাজিয়েছে পুলিশ। আমাদের কোন নেতাকর্মী ঘটনাস্থলে ছিলেনই না। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহা সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ককটেল বিস্ফোরণ, টায়ারে আগুন দেয়া ও ধাওয়া পালটা ধাওয়ার নাটক সাজিয়েছে।

এ ঘটনায় সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুব্রত গোলদার জানান, আমরা খবর পেলাম বিএনপির কিছু নেতাকর্মী সদরপুর সরকারি কলেজ গেট এলাকায় জড়ো হয়েছে। রাস্তায় বেড়িকেট দিয়ে যানবাহন আটকে রেখেছে। রাস্তার উপরে টায়ারে আগুন ধরিয়েছে এবং বিভিন্ন দোকানপাটে হামলা চালিয়েছে। ঘটনা স্থলে গেলে ওরা পুলিশকে লক্ষ করে ককটেল বোমা নিক্ষেপ ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের ধাওয়া দেয় এবং সাথে সাথে আমরাও পাল্টা ধাওয়া দেই। 

তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আমরা কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ি। ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আমরা ঘটনা স্থল থেকে কিছু দেশীয় অস্ত্র, ককটেলের বিস্ফোরিত এবং অবিস্ফোরিত অংশবিশেষ উদ্ধার করেছি। এ ঘটনায় আমাদের ৪ পুলিশ সদস্য অহত হয়।

জানা যায়, ঘটনা ঘটার কিছুক্ষণ পরেই ঘটনা স্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) হেলাল উদ্দিন ভূইয়া। তিনি সদরপুর থানার ওসিকে আইনগত ব্যবস্থা গ্রহন করতে বলেন।

 

প্রীতি / প্রীতি

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ