ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বীজতলা তৈরিতে ব্যাস্ত সময় পার করছেন চাষিরা


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৩-১২-২০২২ দুপুর ৪:৫৬

কুড়িগ্রামের উলিপুরে উপজেলার বিভিন্ন এলাকায় রোপা আমন ধান কাটার আমেজ শেষ হতে না হতেই বোরো ধানের বীজ বপনে ব্যাস্ত সময় পার করছেন বোরো ধান চাষিরা। সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত বোরো ধানের বীজতলা তৈরি ও বীজ বপনে ব্যাস্ত সময় পার করছেন বোরো ধান চাষিরা। তারা বীজতলা তৈরিতে কেউ সেচের ব্যবহার করছেন আবার কেউ নিচু ডোবা থেকে পানি উঠিয়ে প্রস্তুত করছে। 

এ যেন চাষিদের সার্বক্ষণিক ব্যাস্ত থাকার চিত্র দেখা যায়। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, এবারে বোরো ধানের বীজতলা তৈরির লক্ষ্য মাত্রা প্রায় ১২ শত ৯৫ হেক্টর। তারা জানান, বিরি ধান-৮৮, বিরি ধান-৮৯, বিরি ধান-৯২ এবং বিরি ধান (বঙ্গবন্ধু)-১০০ এ সকল উন্নত জাতের বোরো ধানের বীজতলা তৈরির জন্য প্রান্তিক চাষিদের পরামর্শ দেয়া হচ্ছে। তাদের বলা হচ্ছে এ সকল ধান উচ্চ ফলনশীল এবং পোকামাকড় ও রোগ বালাই কম হবে।

উপজেলার তবকপুর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের ছকমল হোসেন (৫৪) বলেন, আমার ১৫০ শতক জমিতে বোরো ধানের চাষ করার জন্য বীজ বপন করতেছি। আমি এখানে ৮ কেজি বিভিন্ন জাতের ধানের বিজ বপন করতেছি। এখানে দুটি জাত বপন করছি সেগুলোর মধ্যে বিরি ধান-৮৮ ও কাটারিভোগ। এ সকল জাতের ধান ভালো হয় বলে জানান তিনি। 

এছাড়াও বিভিন্ন এলাকার বোরো ধানের বীজ বপনে ব্যাস্ত থাকা কৃষকের মধ্যে আব্দুল হাই, কোব্বাস আলী, নুর আলম, সাজু মিয়া ও মোস্তাফিজার সহ আরও অনেকে বলেন, বোরো ধানের বিজতলা ও বীজ বপন করতে ব্যাস্ত সময় পার করছি। কারণ এটাই বোরো ধানের বীজ বপনের একটা ভালো সময়। তারা বলেন আবহাওয়া অনুকুল থাকলে বোরো ধানের বীজের চারা অনেক ভালো হবে বলে জানান তারা। তারা আরও বলেন, আমরা উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কর্মকর্তার পরামর্শ অনুযায়ী বিরি ধান-৮৮, বিরি ধান-৮৯, বিরি ধান-৯২ এবং বিরি ধান (বঙ্গবন্ধু)-১০০ সহ আরও  বিভিন্ন জাতের বোরো ধনের বীজ বপন করেছি।

এ বিষয়ে উপজেলা কর্মকর্তা ও কৃষিবিদ মোশাররফ হোসেন বলেন, এবারে উপজেলায় বোরো ধানের বীজতলা তৈরির লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ১২শত ৯৫ হেক্টর। আমরা বোরো ধান চাষিদের উন্নত জাতের ধানের বীজ তলা তৈরির পরামর্শ দিচ্ছি। কারণ উন্নত জাতের ধানের ফলন অনেক ভালো হয় এবং পোকামাকড় রোগবালাই কম হয় বলে জানান তিনি।" 

প্রীতি / প্রীতি

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির