ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

গ্রেপ্তার আতংকে ফরিদপুরে বিএনপির নেতা কর্মীরা


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩-১২-২০২২ বিকাল ৭:২৪

ফরিদপুরে জেলা বিএনপির নেতা কর্মীরা গ্রেপ্তার আতংকে অন্যত্র আশ্রয় নিয়েছে। এ পর্যন্ত ৯টি উপজেলার ভাঙ্গা ও আলফাডাঙ্গা উপজেলা ব্যতীত বাকি ৭টি উপজেলাতে মামলা হয়েছে নেতা কর্মীদের নামে । এ পর্যন্ত জেলায় ৭০/৭৫ জন বিএনপি নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফরিদপুর শহরের শীর্ষ স্থানীয় সকল নেতা কর্মীরা এই মামলার আসামী হয়েছে বলে জানা গেছে। 

এ গ্রেপ্তার আতংকের বিষয়ে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন জানান , আগামী ১০ ই ডিসেম্বরের গণ সমাবেশকে বানচাল করার জন্য আমাদের নেতা কর্মীদের নামে মিথ্যা, গায়েবী মামলা দিয়ে হয়রানীর শিকার করছে । এই মামলা দিয়ে আমরা যেন সমাবেশে যেতে না পারি সেই চেষ্টা চালাচ্ছে । 

তিনি আরো জানান , যত হামলা - মামলা ও নির্যাতন চালানো হোক না কেন আমরা পিছু হটবো না। ১০ ই ডিসেম্বরের গণ সমাবেশে দল ধরে যাবো এবং এ গণ সমাবেশকে সফল করে তুলবো। 
অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনী জানান , বিএনপির নেতা কর্মীরা যেখানে সেখানে নাশকতা করার চেষ্টা চালাচ্ছেন এবং অনেক উপজেলায় এ ধরণের কর্মকান্ড করেছেন। যেখানে যেখানে নাশকতা কর্ম কান্ড চালিয়েছেন সেসকল থানায় মামলা হয়েছে  এবং  অপরাধীদের  গ্রেপ্তার করা হয়েছে।

প্রীতি / প্রীতি

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ