নবীনগরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে বৃদ্ধ নিহত
তুচ্ছ ঘটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক বৃদ্ধ নিহত হয়েছে।এসময় আহত হয়েছেন অন্তত ২০ জন।
শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা ও মুক্তারামপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে মুক্তারামপুর গ্রামের মৃত কানু মিয়ার ছেলে শীতল মিয়া (৬০) কে পিটিয়ে হত্যা করেছে।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় পিকআপযোগে কাঠ যাচ্ছিল মুক্তারামপুর গ্রামের কবির মিয়ার সমিলে। পথিমধ্যে জিপি নামে ২০০ টাকা চাঁদা দাবি করেন ধরাভাঙ্গা গ্রামের রহিম মিয়া। বিষয়টি নিয়ে কবির মিয়ার ছেলে ইব্রাহিম মিয়ার সঙ্গে রহিম মিয়ার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
বিষয়টি স্থানীয়রা সমাধান করে দেন। এর জেরে শনিবার ধরাভাঙ্গা গ্রামের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে মুক্তারামপুর গ্রামে হামলা চালায়।
এসময় মুক্তারামপুর গ্রামে অটোরিকশায় থাকা বৃদ্ধ শীতল মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়।এ সময় হামলাকারীরা মুক্তারামপুর গ্রামের ছয়টি ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে নগদ টাকা স্বর্ণালংকারসহ অন্তত ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সংঘর্ষে মুক্তিযোদ্ধা মালেক মিয়া, দুলাল মিয়া মেহেদী হাসান, আমির মিয়া, সুমন মিয়া, রয়েল মিয়া, মোহাম্মদ আলীসহ দু গ্রামের ২০ জন আহত হয়েছেন।
এ বিষয়ে নবীনগর থানা পুলিশের ওসি সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রীতি / প্রীতি
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
রূপসী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে জিয়ানগরে গাছের চারা বিতরণ
রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি
রাজশাহীতে জুয়েলারি দোকানে চাঞ্চল্যকর চুরি: চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, ২৬ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা উদ্ধার
পিরোজপুরে শিশুশ্রম ও ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলায় ৯ জনের বিরুদ্ধে মামলা
শিবচরে শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময় সভা
ঐতিহ্যের 'হাউজি' খেলার ঠাঁই শুধু স্মৃতির ক্যানভাসে
গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
সাব-রেজিস্ট্রার অফিসের পুরোনো দলিল পুড়িয়ে ধ্বংস
বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
সরকার নির্ধারিত মূল্যে সার পাচ্ছেন রামুর কৃষক