লালমনারহাটে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত ১০
লালমনিরহাট সদর উপজেলার তিস্তা রেলষ্টেশনে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক সংঘর্ষে ১০ জন আহত হওয়ার ঘটনার ঘটেছে। রবিবার (০৩ ডিসেম্বর) বিকাল ০৪ টার দিকে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের রেল ষ্টেশন সামু টারি এলাকায়,আর্জেন্টিনার পতাকা চুরি যাওয়া নিয়ে আর্জেন্টিনার সমর্থক আব্দুল্লাহ আল মামুন এর সাথে ব্রাজিলের সমর্থক কফি আনানের বাক বিতান্ডা হয়,এসময় আর্জেন্টিনার সমর্থক দারা খন্দকার ব্রাজিল সমর্থক আখলাক কে ধাক্কা মারে, উভয় পক্ষের হাতাহাতি শেষ পযন্ত সংঘর্ষ রূপ নেয় এতে ব্রাজিল সমর্থক ০৩জন আর্জেন্টিনার ০১জন সহ মোট ০৪ জন আহত হয়।
এ খবর পেয়ে ব্রাজিল সমর্থকদের আত্মীয় স্বজন ও সওদাগর পাড়া এলাকার ২০/২৫ জনের একটি গ্রুপ এসে আর্জেন্টিনার সমর্থকদের উপর হামলা করে,এতে ০৬ জন গুরুতর আহত হয়,আহত ০২ জনের অবস্থা গুরুতর হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।আহতদের মধ্য ০২ জন ব্রাজিল সমর্থক এবং ০৪ জন ব্রাজিল সমর্থক রয়েছে।
আহতরা হলেন নজরুল ইসলামের পুত্র(১)আজিম হোসেন(২৯),জসিম উদ্দিনের পুত্র (২)বায়তুল ইসলাম (১৮) তারেক খন্দকারের পুত্র(৩)দারা খন্দকার (২৫)মৃত আছগার আলীর পুত্র(৪)মামুন, জয়নাল আবেদীনের পুত্র (৫)আজিজার রহমান জুয়েল (৩০), পিতাঃঅজ্ঞাত ৬৷আরিফুল তোকদার (২৮),মোখলেছুর রহমান মুক্তার পুত্র (৭)কফি আনান(২১),মোজাম্মেল হকের পুত্র (৮)আখলাক (১৯)সামছুল ইসলামের পুত্র (৯)মজিবুল ইসলাম (১৯) এবং পিতা অজ্ঞাত ১০৷জাহের ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলম জানান, তিস্তা রেল ষ্টেশন এলাকায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা শুনার পর পুলিশ পাঠিয়ে এলাকা শান্ত করা হয়েছে,এখন কোন অঘটন ঘটার সুযোগ নেই, তিস্তায় পুলিশ টহল দিচ্ছে,কয়েক জন আহতের ঘটনা শুনেছি। এখনো কোন পক্ষ অভিযোগ দেয়নি অভিযোগ পেলে আমরা ব্যাবস্থা নিব।
সদর উপজেলার চেয়ারম্যান কামরুজ্জামান সুজন খবর পেয়ে আহত উভয় দলের সমর্থকদের দেখতে হাসপাতালে ছুটে যান।তিনি এসময় তাদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং উভয় দল কে শান্ত থাকার অনুরোধ করেন।
প্রীতি / প্রীতি
নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক বরখাস্ত
তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ
কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ
রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা
দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ
লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক
আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ
চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন
চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন