বিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিক নিহত
দিনাজপুরের বিরামপুরে দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় কামাল হোসেন (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (০৩ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের হরিহরপুর (পিঁয়াজবাড়ী) গ্রামের পাশে বিরামপুর-কাটলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর গ্রামের মৃত. মনছের আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী কামাল শেখ বলেন, শনিবার বিকেলে কামাল হোসেন ৪০ দিনের কর্মসূচীর রাস্তায় মাটি কাটছিলেন। এসময় বিরামপুর থেকে কাটলার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় কামাল হোসেন। এসময় স্থানীয়রা গুরুত্বর আহত কালামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান ডলার তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মন্ডল হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রীতি / প্রীতি
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি