নোয়াখালীতে বনায়নে উপকার ভোগীদের মাঝে চুক্তিনামা হস্তান্তর ও বন পুনরুদ্ধার-সহযোগিতামূলক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালীল সুবর্ণচর উপজেলায় সামাজিক বনায়নে উপকার ভোগীদের চুক্তিনামা হস্তান্তর ও বৃক্ষ রোপণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সচেতনামূলক আলোচনা সভা এবং চিত্রাংকন প্রতিযোগিতা অনুুষ্ঠিত হয়েছে। রোববার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা হলরুমে এই কর্মসূচি পালন করা হয়।
সুবর্ণচর উপজেলা বন কর্মকর্তা মোশারেফ হোসেনের সঞ্চালনায় দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের সভাপতিত্বে সচেতনামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিভাগীয় বন কর্মকর্তা মো.ফরিদ মিঞা। এ সময় বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থী চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
অপরদিকে, সুবর্ণচর উপজেলা পরিষদ হলরুমে টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের উদ্যেগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতি সর্ববিদ্যার সভাপতিত্বে সামাজিক বনায়নে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় ১ শত কিলোমিটার সড়ক বনায়নে নিয়োজিত ১০৪৫জন উপকার ভোগীদের মাঝে চুক্তিনামা হস্তান্তর করা হয়। এ সময় সামাজিক বনায়নের উপকারিতা সম্পর্কে সচেতনামূলক বক্তব্য রাখেন, বিভাগীয় বন কর্মকর্তা মো.ফরিদ মিঞা ও সহকারী বন সংরক্ষক কাজী তারিফুর রহমান প্রমূখ।
এছাড়া একই দিন বিকেলে বিভাগীয় বন কর্মকর্তা মো.ফরিদ মিঞা এর সভাপতিত্বে জেলা বন্যপ্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মো.ইব্রাহীম খলিলের সঞ্চালনায় বন পুনরুদ্ধার ও সহযোগিতামূলক বন ব্যবস্থাপনার উপর নোয়াখালীর মাইদীর বন বিভাগের পরিদর্শন বাংলোতে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মূখ্য বক্তা ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড.মোহাম্মদ আবদুস সালাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চ্যানেল আইয়ের প্রকৃত ও জীবন ফাউন্ডেশনের গবেষণা কর্মকর্তা হুমায়ন কবির।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (উপ সচিব) মো.শফিউল আলম। এই প্রশিক্ষণ কর্মশালায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ৪৫জন সাংবাদিক অংশ গ্রহণ করে।
প্রীতি / প্রীতি
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা
নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে হামলা: ওসির শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তের দাবি
উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু
রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্যাপিত
খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা
পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান
মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা
আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার