ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দুর্নীতির আখড়ায় পরিণত দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৫-১২-২০২২ দুপুর ১১:৪৩
নড়াইলে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়  দুর্নীতি,অনিয়ম,জালিয়াতির আখড়া খানার অভিযোগ।বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী,অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সূত্রে জানা যায় যে,বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি  মিলে ছাত্র-ছাত্রীদের জিম্মি করে,বিদ্যালয়ের এর বিভিন্ন খাত দেখিয়ে , খাতা-কলমে জালিয়াতি করে , উপবৃত্তি পাওয়া ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রতিমাসে ৩০ টাকা করে নিয়ে প্রায় ৪০০ ছাত্রছাত্রীর কাছ থেকে  গত এক বছর ধরে  লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে ,  বিদ্যালয়টি কে বানিয়েছে তাদের ব্যবসায়িক টাকা আত্মসাৎ খানা।  
 
এ বিষয় টি তারা সাংবাদিকদের কাছে  ক্ষোভ  প্রকাশ করে তারা বলেন, এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও এখনো পাইনি কোন ফলাফল। আমরা এটার তদন্তপূর্বক  সঠিক বিচার চাই। সেই সাথে সত্যতা প্রমাণ হলে  প্রধান শিক্ষক এবং সভাপতির বহিষ্কার চাই।  যাতে করে এ ধরনের কাজ শিক্ষা প্রতিষ্ঠানে  আর যেন  না ঘটে। 
 
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে সাংবাদিকদের মুঠোফোনে কথা হলে তিনি বলেন,শুধুমাত্র আমার বিদ্যালয়ে নয়, লোহাগড়ার প্রতিটি সরকারি বিদ্যালয়ে এ ধরনের কাজ হয়ে থাকে। আপনারা খোঁজখবর নিলে জানতে পারবেন। 
 
এ বিষয়ে উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে সাংবাদিকদের মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বিদ্যালয়ে এ ধরনের কাজ করার কোন নিয়ম নেই। কেউ যদি করে থাকে অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ