খুলনা বিভাগে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় কমেছে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন। একই সময়ে বেড়েছে শনাক্তের সংখ্যা। এ সময় ১ হাজার ৬২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে মঙ্গলবার (১৩ জুলাই) বিভাগে ৪৮ জনের মৃত্যু এবং ১ হাজার ৫৮৮ জনের শনাক্ত হয়েছিল। বুধবার (১৪ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭৬ হাজার ৪০১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭২৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ হাজার ৮২৭ জন।
খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, গত ২৪ ঘণ্টায় ৯৯১টি নমুনা পরীক্ষায় ৩৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। খুলনা জেলায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৭ শতাংশ। একই সময়ে খুলনার হাসপাতালগুলোতে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা জেলার চারজন রয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ৩৭৫ জনের। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৯ হাজার ৮২৩ জনের। মারা গেছেন ৪৫২ জন এবং সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩৫৯ জন। বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫৫ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ১৫ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৩ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬০ জন। সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৪ হাজার ৬২১ জন এবং মারা গেছেন ৭৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৩৪৮ জন।
২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছেন ২২৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১৬ হাজার ২০৬ জন। মোট মারা গেছেন ১৪৫ জন। সুস্থ হয়েছেন ৯ হাজার ৫০১ জন। ২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছেন ৯৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৮১ জনের। মোট মারা গেছেন ৭১ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৪৬৭ জন। মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ২৭১ জনের। মোট মারা গেছেন ৪০ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৪৪৩ জন। ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৮৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৯৪৫ জনের। মোট মারা গেছেন ১৫৩ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৬১৯ জন।
২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছে ৩২৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ১৯৭ জনের। মোট মারা গেছেন ৩৭০ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ১৪৪ জন। চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১১১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৪ হাজার ৯২৮ জন। মোট মারা গেছেন ১২৭ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৭৮৮ জন। মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছেন ১৬৪ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছেন ২ হাজার ৮১৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮৩৮ জন।
এমএসএম / জামান
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের
বাঘা-রাজশাহী রুটে বাসভাড়া ১০ টাকা বৃদ্ধি
দৌলতপুরে ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল
ভেড়ামারায় কথিত মাদক ব্যবসায়ী সবুজের বিরুদ্ধে ফের মাদক বেচাকেনার অভিযোগ
গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার
কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের
ভূরুঙ্গামারীতে ১১ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার