গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্ত করবে জাতিসংঘ
ফিলিস্তিনে টানা ১১ দিনের হামলায় ইসরায়েলের সংঘঠিত অপরাধ তদন্ত করতে জাতিসংঘ মানবাধিকার পরিষদের তোলা একটি প্রস্তাব নিয়ে গত বৃহস্পতিবার (২৭ মে ) ভোটাভুটিতে পরিষদের বেশিরভাগ সদস্য রাষ্ট্র তদন্তের পক্ষে মত দিলেও ভারত ওই দিন ভোটদানে বিরত ছিল।
ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি ও ফিলিস্তিনের প্রতিনিধির আনা প্রস্তাব নিয়ে পুরোদিন অধিবেশন শেষে ভোটাভুটিতে পরিষদের ৪৭ সদস্য রাষ্ট্রের ফোরামের মধ্যে ২৪টি দেশ পক্ষে এবং নয়টি দেশ বিপক্ষে ভোট দেয়। আর ভোটদানে বিরত থাকে ভারতসহ ১৪টি দেশ।
এক প্রতিবেদনে ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, ‘ফিলিস্তিনিদের পক্ষে’ এতদিন ভারত শক্ত অবস্থান নিয়ে বিবৃতি দিলেও কৌশলে ভোটদানে বিরত থাকা এই ইঙ্গিত দিচ্ছে যে, ফিলিস্তিনিদের পক্ষ থেকে সরে ভারত ইসরায়েলমুখী নীতি নিচ্ছে।
অথচ গত ১৬ মে নিরাপত্তা পরিষদের এক বৈঠকে জাতিসংঘে ভারতের স্থানীয় প্রতিনিধি বিবৃতি দিয়ে বলেছিলেন যে, ‘ফিলিস্তিনি স্বার্থের পক্ষে এবং দুই রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এই সংকটের সমাধানে আমি ফের ভারতের জোরালো অবস্থান তুলে ধরছি। তবে গত ২০ মে জাতিসংঘ সাধারণ পরিষদের এক বৈঠকে ভারতের স্থায়ী প্রতিনিধিকে ‘ফিলিস্তিনিদের পক্ষে শক্ত অবস্থান’ শব্দবন্ধটির ব্যবহার করতে দেখা যায়নি। তিনি ওইদিন বলেন, ‘সংঘাত বন্ধ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় চলমান সব কূটনৈতিক প্রচেষ্ঠার পক্ষে ভারত।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকেও তিনি আর ফিলিস্তিনিদের পক্ষে ভারতের জোরালো অবস্থানের বিষয়টি উল্লেখ না করেই বলেন, ‘দুই পক্ষের মধ্যে সরাসরি ও অর্থবহ আলোচনার মাধ্যমে দুই রাষ্ট্র সমাধান সম্ভব। ফিলিস্তিনিদের পক্ষে এতদিন নয়াদিল্লি স্পষ্ট অবস্থান নিয়ে আসলেও এখন দেশটিতে নতুন রাজনৈতিক মেরুকরণের কারণেই সে অবস্থান থেকে সরে আসছে। ফিলিস্তিনে ইসরায়েলের অপরাধ নিয়ে আন্তর্জাতিক তদন্তের প্রস্তাবে তাইতো ভারত এমন কৌশলী অবস্থান নিয়েছে।
ভারত ছাড়াও ভোট দেয়া থেকে বিরত থাকা দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য ফ্রান্স, ইতালি, জাপান, নেপাল, নেদারল্যান্ডস, পোলান্ড ও দক্ষিণ কোরিয়া। প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে চীন, পাকিস্তান, বাংলাদেশ, রাশিয়া। অপরদিকে যুক্তরাষ্ট্র জার্মানি, যুক্তরাজ্য, অস্ট্রিয়াসহ আরো অনেক পশ্চিমা দেশ ইসরায়েলির বিরুদ্ধে অপরাধ তদন্তের বিপক্ষে ভোট দিয়েছে।
জামান / জামান
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক