ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিহাইর গ্রামের আব্দুর রাজ্জাক মাঠে আজ ৫ নভেম্বর সকালে মহান বিজয় দিবস উপলক্ষে ৬ টিমের মাসব্যাপী প্রিমিয়ার লীগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ উদ্বোধন অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেসার্স মোক্তার ব্রিকস লিমিটেড, মেসার্স মুক্তার বিল্টার্স লিমিটেড, মেসার্স মুক্তার ওয়েল মিল এন্ড স্টক হাউস লিমিটেডের স্বত্বাধিকারী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মোক্তার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমরা এই ক্রিকেট খেলার আয়োজন করেছি, যাতে উঠতি বয়সের তরুণরা মাদকের দিকে না ঝোকে, খেলাধুলার মাধ্যমে তাদের মেধা বিকাশে ও নেশা দ্রব্য থেকে তারা বিরত থাকে, এবং সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষে এই খেলার আয়োজন।উক্ত অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য সাদেকুর রহমানের সভাপতিত্বে শেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী খায়রুল আলম, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার বঙ্গবন্ধু আইন বিষয়ক সভাপতি মোঃ এহসান হক জাকির, নাটাই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আবু হানিফ,সাবেক ইউপি সদস্য ইব্রাহিম মিয়া, বর্তমান ইউপি সদস্য শাহিনুর হাবিব শাহিন, স্থানীয় বাংলা টাইগার একাদশ, নজরুল একাদশ, মিজান একাদশ, বন্ধু মহল একাদশ, হিন্দু বাড়ি একাদশ, গাজী আনোয়ার একাদশ মোট ৬ টিমের মাসব্যাপী খেলা চলবে।উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনে ছিলেন, আজহার, সোহেল, হানিফ, সুমন, সালাউদ্দিন, মিজান, মনির, নজরুল, রাজিব, অনিক, রাকিব হাসান প্রমূখ।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার