ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

পাবিপ্রবিতে ‘প্রিপারেশন অ্যান্ড প্রসেস অব পাবলিশিং রিসার্চ আর্টিকেলস ইন ইন্টারন্যাশনাল জার্নাল’র উপর কর্মশালা অনুষ্ঠিত


পাবনা প্রতিনিধি photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৫-১২-২০২২ দুপুর ৪:৪৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সোমবার (০৫ ডিসেম্বর) শিক্ষকদের জন্য দিনব্যাপী ‘প্রিপারেশন অ্যান্ড প্রসেস অব পাবলিশিং রিসার্চ আর্টিকেলস ইন ইন্টারন্যাশনাল জার্নাল’ শিরোনামে এক কর্মশালার আয়োজন করা হয়। পাবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন কর্র্মশালাটি সকাল পৌনে ১০টায় উদ্বোধন করেন।

কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড. শাহজাহান খান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)- এর পরিচালক অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. শেখ রাসেল আল-আহম্মেদ এবং ড. মোঃ নূর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, কোনো বিষয় সম্পর্কে ভালো ধারণা নিতে হলে, বেশি বেশি চর্চা করতে হবে। চর্চার মাধ্যমে অন্তর্নিহীত বিষয়গুলো সামনে চলে আসবে। জ্ঞান-বিজ্ঞান কখনো শেষ হয়না। এটি চলমান প্রক্রিয়া এবং চলতে থাকে। গুণগত শিক্ষাকে আমাদের নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সম্পদের সীমাবদ্ধতার মধ্যেও আমাদের শিক্ষকরা আন্তর্জাতিক পরিমন্ডলে গবেষণায় ভালো করছেন। স্বল্প সম্পদকে সর্বোচ্চ ব্যবহার করে আমাদের গবেষণায় এগিয়ে যেতে হবে।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল-এর উদ্যোগে দু’টি ব্যাচে ১৪৩ জন শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রথম ব্যাচে সকাল পৌনে ১০টায় হতে দুপুর ১২টা পর্যন্ত ৭৫জন অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও প্রভাষক এবং দ্বিতীয় ব্যাচে দুপুর দু’টা হতে বিকেল চারটা পর্যন্ত ৬৮জন সহকারী অধ্যাপক কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের গ্যালারী ২ এ অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন আইকিউএসি’র প্রশাসনিক কর্মকর্তা সানজিদা
শারমিন।

প্রীতি / প্রীতি

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা

রায়গঞ্জে দুর্ঘটনায় দুই পা হারানো রফিকুলসহ ৮ জন পেলেন অটোরিকশা