পবিপ্রবি ছাত্রলীগের সব হল কমিটি বিলুপ্ত ঘোষিত
পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সব হল কমিটি বিলুপ্ত ঘোষিত হয়েছে। গত ১লা, ৩রা ও ৪ঠা ডিসেম্বর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক সাক্ষ্মরিত আলাদা আলাদা প্রেস বিজ্ঞাপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার আওতাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। উল্লেখ্য, অতি দ্রুততম সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে পবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক বলেন, সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে এবং আগামী নির্বাচনকে সামনে রেখে হল শাখা ছাত্রলীগকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব বাছাই করা হবে। আশা রাখছি অতিদ্রুত সময়ের মাধ্যমে আমরা কমিটি সমূহ অনুমোদন দিতে পারবো।
শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর বলেন, কিছুদিন পূর্বেই কেন্দ্র কতৃক পবিপ্রবি শাখা ছাত্রলীগ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠন শক্তিশালীকরন এবং আগামীর সংকট মোকাবেলায় অতিদ্রুত সময়ের মধ্যেই সম্মেলনের মাধ্যমে হল কমিটির সঠিক ও যোগ্য নেতৃত্ব বাছাই করা হবে।
প্রীতি / প্রীতি
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য
দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা