ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার মুহাম্মদ কামরুল হাসান


ডেস্ক রিপোর্ট photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৫-১২-২০২২ রাত ৮:২৮
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জ সদর সার্কেল মুহাম্মদ কামরুল হাসান। আইন শৃঙ্খলা রক্ষার বিভিন্ন কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সম্মাননা দেওয়া হয়।
 
সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নভেম্বর মাসের মাসিক অপরাধ সভায় মাসব্যাপী ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সার্কেল কামরুল হাসানসহ জেলার শ্রেষ্ঠ অফিসারদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম বার।
 
এসময় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যাকে ও শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে ওই থানার পুলিশ পরিদর্শক সুমন কুমার আদিত্যকে ক্রেস্ট প্রদান করা হয়।
 
এছাড়া জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে সাটুরিয়া থানার এসআই আল আমিন ও শ্রেষ্ঠ এএসআই হিসেবে ওই থানার এএসআই মোঃ সুহেল রানাকে পুরস্কার দেওয়া হয়।
 
শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে পুরস্কার অর্জন করেন মানিকগঞ্জ থানার টিএসআই মোঃ জাহাঙ্গীর আলম এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে মানিকগঞ্জ থানার এসআই মোঃ শাহ্জামাল, সিংগাইর থানার এসআই মিজানুর রহমান,দৌলতপুর থানার, এসআই রিপন কুমার পাল, মানিকগঞ্জ থানার এএসআই শরীফুল ইসলাম,সিংগাইর থানার এএসআই মোঃ ইজ্জত আলী ও দৌলতপুর থানার এএসআই রুস্তম আলী পুরস্কার গ্রহণ করেন। 
 
এসময় মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুবসহ সকল ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

সুজন / সুজন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত